ভোট শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ নির্ধারণ: ঝালকাঠিতে ইসি সানাউল্লাহ Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




ভোট শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ নির্ধারণ: ঝালকাঠিতে ইসি সানাউল্লাহ

ভোট শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ নির্ধারণ: ঝালকাঠিতে ইসি সানাউল্লাহ




ঝালকাঠি প্রতিনিধি ॥ নিরপেক্ষতা, নিরাপত্তা ও জনগণের আস্থা—এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শনিবার বিকেল ৩টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচন দেশের ভাবমূর্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি ভোট নয়; এটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের বিষয়। তাই নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো আপোষ হবে না।” কমিশনের পর্যবেক্ষণে মাঠপর্যায়ে পরিস্থিতি ইতিবাচক বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো অভিযোগ উঠলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর পাহারা থাকবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে সহায়তা করা হবে এবং কোনো ধরনের জটলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। সেনাবাহিনীর টহল ও যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, ভোটকক্ষে কলম বহন নিষিদ্ধ থাকবে, শুধু পেন্সিল ব্যবহার করা যাবে। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা, মোবাইল আর্থিক লেনদেন পর্যবেক্ষণ, গোয়েন্দা নজরদারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পাওয়ায় মানুষ আগ্রহের সঙ্গে নির্বাচন অপেক্ষা করছে। তাদের প্রত্যাশা পূরণ করাই কমিশনের লক্ষ্য।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD