ভোটের গাড়ি উদ্বোধন, গণভোটে হ্যাঁ ভোট চাইলেন ইউনূস Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোটের গাড়ি উদ্বোধন, গণভোটে হ্যাঁ ভোট চাইলেন ইউনূস

ভোটের গাড়ি উদ্বোধন, গণভোটে হ্যাঁ ভোট চাইলেন ইউনূস




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন করতে ‘ভোটের গাড়ি’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “গণতন্ত্রের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ভোটাধিকার কোনো অনুগ্রহ নয়, এটি সাংবিধানিক অধিকার।”

তিনি আরও বলেন, এবারের ভোট ও গণভোট শুধু একটি নির্বাচন নয়—এটি দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ। “নিস্ক্রিয়তা গণতন্ত্রকে দুর্বল করে, আর অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে,”—এমন মন্তব্য করেন তিনি।

সরকারের পক্ষ থেকে একটি অবাধ ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করে প্রফেসর ইউনূস বলেন, জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে আগামী বহুদিনের জন্য দেশ কোন পথে চলবে, তা নির্ধারিত হবে।

জানা গেছে, ভোটারদের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে ‘ভোটের গাড়ি’ দেশের ৬৪ জেলা এবং তিন শতাধিক উপজেলায় ঘুরে প্রচারণা চালাবে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি সূত্র জানায়, এই কর্মসূচির মাধ্যমে ভোট ও গণভোটকে সামনে রেখে জনগণের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা আরও জোরদার করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD