ভোলায় কথা কাটাকাটি নিয়ে একজনকে পিটিয়ে হত্যা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় কথা কাটাকাটি নিয়ে একজনকে পিটিয়ে হত্যা

ভোলায় কথা কাটাকাটি নিয়ে একজনকে পিটিয়ে হত্যা




ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে কথা কাটাকাটি নিয়ে জাহাঙ্গীর (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বিকালে পৌর এলাকার ২নং ওয়ার্ড মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, পার্শ্ববর্তী সাবেক কমিশনার মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

 

জাহাঙ্গীরের ভাইয়ের স্ত্রী জাহানারা ও ছেলে আলামিন শান্ত জানান, তাদের ঘরের চালের ওপর দিয়ে মনির কমিশনারের শ্বশুর সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের বিদ্যুতের তার যায়। এতে জাহাঙ্গীরের ঘরে সমস্যা হয় বলে সকালে জাহাঙ্গীরের স্ত্রী তার সরাতে বলেন।

 

এতে ক্ষিপ্ত হয় সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের ঘরের লোকজন। একপর্যায়ে বিকালে সামছুদ্দিন মানিক ইঞ্জিনিয়ারের জামাতা মনির কমিশনারের নেতৃত্বে পাকার মাথার গুজা সুমনসহ ১০-১৫ জন অতর্কিত জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়। তারা জাহাঙ্গীরকে মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) বশির আলম জানান, নিহত জাহাঙ্গীরের শরীরের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ভেতরে কোনো আঘাত হয়ে থাকলে পোস্টমর্টেমের পর জানা যাবে মৃত্যুর কারণ। মনির কমিশনারের বক্তব্য নিতে তার মোবাইলে বারবার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। তবে তার বড় ভাই চরভূতা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটব জানান, ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে মারলে তো শরীরে আঘাতের চিহ্ন থাকত। তার হার্টের সমস্যা ছিল বলেও তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD