ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বিসিবির Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বিসিবির

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বিসিবির




স্পোর্টস ডেস্ক ॥ মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার রেশ ধরে শেষ পর্যন্ত ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিসিবি পরিচালকদের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার রাতে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে অধিকাংশ পরিচালকই তখন কঠোর কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরে সরকারের পক্ষ থেকে বিষয়টিতে গুরুত্ব দেওয়ার পর বোর্ডের অবস্থান বদলায়। ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নটি তখন সর্বাগ্রে উঠে আসে।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, ‘আমরা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করব। সেখানে আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানানো হবে।’ তিনি আরও বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়।

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ নির্ধারিত ছিল। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে বিশ্বকাপ সামনে রেখে রোববার সকালেই লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। তবে নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ম্যাচ সূচি ও ভেন্যু নিয়ে আইসিসির পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD