ভারতের নাগরিকদের বাংলাদেশে পর্যটক ভিসা সীমিত ঘোষণা Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




ভারতের নাগরিকদের বাংলাদেশে পর্যটক ভিসা সীমিত ঘোষণা

ভারতের নাগরিকদের বাংলাদেশে পর্যটক ভিসা সীমিত ঘোষণা




ডেস্ক রিপোর্ট ॥ ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাই ডেপুটি হাইকমিশন থেকে পর্যটক ভিসা ইস্যু সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া এই নির্দেশ অনুযায়ী ব্যবসা ও কর্মসংস্থান ছাড়া অন্য কোনো ভিসা ইস্যু করা হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, নিরাপত্তা এবং দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দিল্লি, আগরতলা ও গোহাটিতে বাংলাদেশি হাইকমিশন থেকেও পর্যটক ভিসা সীমিত করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে থাকা চারটি ভারতীয় ভিসা কেন্দ্র ভাঙচুর ও বিক্ষোভের শিকার হয়।

পরবর্তীতে কিছু সীমিত ক্ষেত্রে মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়। বর্তমানে বাংলাদেশিরা ভারত থেকে পর্যটক ভিসা নিতে পারছে না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান পরিস্থিতিতে দুই দেশের পর্যটন ও কূটনৈতিক সম্পর্ক সীমিত থাকতে পারে।

সরকারি সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ভিসা ইস্যু পুনরায় চালু হবে। এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক সতর্কতার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপত্তা বিষয়গুলো বিবেচনায় রেখে পর্যটক ভিসা সীমিত করা হয়েছে। ভিসা সীমাবদ্ধতার কারণে পর্যটক ও ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD