ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায় Latest Update News of Bangladesh

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সৌদির আকাশ প্রতিরক্ষায় ধ্বংস ছয় ইরানি ড্রোন, রক্ষা তেল স্থাপনা আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের দিগন্তজোড়া হলুদ ফুলে ভরে উঠেছে কাউখালীর মাঠ ইরান যুদ্ধে প্রতিদিন ৮৯১.৪ মিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির অভিযোগে রিজওয়ানা-খলিলুরের শাস্তি দাবি তেহরান কাঁপিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ বিশ জন মাওলানা এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা




ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়

ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়

ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়




অনলাইন ডেস্ক:মুসলমানদের সবচেয়ে বড় উৎসব কোরবানির ঈদ আগামী ২২ আগস্ট। ঈদ-উল-ফিতরে কেনাকাটা ও মিষ্টি সেমাই নিয়ে যেমন তোড়জোড় থাকে তেমনি কোরবানি ঈদে থাকে পশু কেনাকাটা ও দা-ছুরি কেনাকাটার ঝোঁক। তাই বাড়তি দা-ছুরির চাহিদা মেটাতে ব্যস্ততা বেড়েছে রাজধানীর কামারপাড়ায়। সারাক্ষণ টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া। যেন দম ফেলার সময় নেই কামারদের। রাজধানীর শাহজাহানপুর বাজারে কামারপাড়া ঘুরে এ চিত্র দেখা যায়।

দা-ছুরি বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, প্রতি পিস চাপাতি বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ৬০০ টাকা, চামড়া খোলার ছুড়ি ৩০ থেকে ১৫০ টাকা, জবাই করার ছুরি ৩০০ থেকে ৪০০ টাকা, চাইনিজ কুড়াল ৪৫০ থেকে ৫০০ টাকা, ছুরি ধার করার স্টিল প্রতি ৩০ টাকা, দা ১৫০ থেকে ২৫০ টাকা, বটি ১৫০ থেকে ৩০০ টাকা।

দা-ছুরি বিক্রেতা সানোয়ার হোসেন বলেন, কোরবানি ঈদ এলেই ব্যস্ততা একটু বেশি থাকে। তবে এখনও ঈদের বাকি আরও কয়েকদিন তাই ক্রেতার চাপ কম। সবাই গরু কেনাকাটায় ব্যস্ত। তবে আমাদের প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি। আশা করি কাল-পড়শু থেকে বেচাকেনা বাড়বে।

আব্দুর রহিম নামের এক ক্রেতা একটি চাপাতি ও জবাই করার ছুরি কিনেছেন। তিনি বলেন, ঈদের বাকি আরও কয়েকদিন। কিন্তু পরে যেন বাড়তি ঝামেলা পোহাতে না হয় তাই কিনে ফেললাম।

তিনি আরও বলেন, রাজধানীতে ছুরি ও চাপাতি মূলত মৌসুমি কসাইরাই বেশি কিনে থাকেন। অনেকে শখের বশে কেনেন। কারণ রাজধানীর কোরবানির পশুর কাটাকাটি মূলত কসাইরাই করে থাকে। তবে যিনি কোরবানি দেন তিনিও তাদের সহায়তা করেন।

এদিকে শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে, হাট জুড়ে ঈদ আমেজ। নানা রঙে সাজানো হয়েছে হাটের ব্যানার ও গেট। ক্রেতা-ব্যবসায়ীদের আকৃষ্ট করতে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন হাটের ইজারাদাররা।

রাজধানীতে এ বছর মোট ২৩টি পশুর হাট বসেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাট বসেছে। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায়ও নিজ উদ্যোগে অনেককে গরু বিক্রি করতে দেখা যায়।

জিলহজ মাসের ১০ তারিখ আগামী ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদ-উল-আজহা তথা কোরবানি ঈদ উদযাপিত হবে। গত রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।

ঈদকে কেন্দ্র করে অনেকে ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে। যারা ঈদের অগ্রিম বাসের টিকিট কিনেছিলেন তারা বৃহস্পতিবার যাতায়াত করা শুরু করেছেন। আর যারা ট্রেনের টিকিট কিনেছেন তারা আজ শুক্রবার থেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD