বোরহানউদ্দিনে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বোরহানউদ্দিনে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত




ভোলা প্রতিনিধি॥  বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাচড়া ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন, ভোলা-২ (বোরহানউদ্দিন -দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

সম্মেলনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মিথিল চৌধুরীর সভাপত্বিতে বক্তৃতা করেন, আলী আজম মুকুল এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বাংলাদেশ ছাত্রলীগ হবে একটি কলঙ্ক মুক্ত সংগঠন, অতীতের সকল কলঙ্ক ধুয়ে-মুছে জাতির পিতার হাতে গড়া সংগঠনটির পূর্বের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে, এ সংগঠনে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদী ও মাদক সেবির আশ্রয় হবে না, আমার নির্বাচনীয় এলাকায় ছাত্রলীগের কোন নেতা কর্মীর বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ পাওয়া গেলে তাকে সাথে সাথে সংগঠন থেকে বহিস্কার করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন,বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, সাচড়া আ’লীগ সভাপতি মাহবুব আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মহিবুল্যাহ মৃধা, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মুজিবুল্যাহ পলাশ, পৌর ছাত্রলীগ সভাপতি আবদুল্যাহ আল মামুন, সম্পাদক হাসান মুন্না প্রমুখ। সম্মেলনে সিহাব মৃধাকে সভাপতি ও রিপন মৃধাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD