বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বের বিরোধ, ২৮ জনের পদত্যাগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বের বিরোধ, ২৮ জনের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বের বিরোধ, ২৮ জনের পদত্যাগ




ডেস্ক রিপোর্ট ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার একদিনের মধ্যেই ২৮ জন নেতা পদত্যাগ করেছেন এবং ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন, অন্যথায় স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠনের হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের একাংশ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

পদত্যাগকারী নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব স্থানীয়দের হাতে থাকতে হবে, কিন্তু নতুন কমিটিতে বহিরাগতদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। তারা দাবি করেন, লক্ষ্মীপুরের কমিটির আহ্বায়ক হিসেবে নোয়াখালীর বাসিন্দা আরমান হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা মেনে নেওয়া যাবে না। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন। বহিরাগতদের নেতৃত্বে থাকলে স্থানীয়দের সমস্যা ও চাহিদা সঠিকভাবে উপস্থাপিত হবে না। আমরা চাই, কমিটিতে শুধুমাত্র স্থানীয় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হোক।”

এ বিষয়ে নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, “পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো মন্তব্য নেই। পরবর্তীতে গণমাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।”

প্রসঙ্গত, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য লক্ষ্মীপুর জেলার ২৩৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক হিসেবে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ এবং মুখপাত্র হিসেবে ইস্টার্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।

তবে কমিটি ঘোষণার পরপরই পদত্যাগের ঘটনা আন্দোলনের ভেতরে বিভক্তি সৃষ্টি করেছে। আন্দোলনের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় কমিটির পরবর্তী সিদ্ধান্তের ওপর।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD