বেতাগীতে ধর্ষণের শিকার হয়ে মাত্র ১০ বছর বয়সে মা হয়েছে এক শিশু! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেতাগীতে ধর্ষণের শিকার হয়ে মাত্র ১০ বছর বয়সে মা হয়েছে এক শিশু!

বেতাগীতে ধর্ষণের শিকার হয়ে মাত্র ১০ বছর বয়সে মা হয়েছে এক শিশু!




বরগুনা প্রতিনিধি॥  ধর্ষণের শিকার হয়ে মাত্র ১০ বছর বয়সে মা হয়েছে এক শিশু! গত ৪ দিন আগে এক নবজাতককে জন্ম দিয়েছে সে। জন্ম নেওয়া সন্তানকে কোলে নিয়ে কাঁদছে শিশুটি। এখনো নাম রাখা হয়নি। এখন পর্যন্ত পিতৃ পরিচয় না পেলেও মায়ের পরিচয়ে পরিচিত সদ্য জন্ম নেওয়া শিশুটি। সন্তানের পিতৃ পরিচয় পাওয়ার জন্য স্থানীয় সালিশদারদের দ্বারে দ্বারেও ঘুরছে শিশুটি ও তার পরিবার। তবে অবিশ্বাস্য হলেও সত্যি সদ্য জন্ম নেওয়া এই শিশুর মায়ের বয়স মাত্র ১০ বছর।

এ ঘটনা ঘটেছে বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ হোসনাবাদ গ্রামে। ধর্ষণের শিকার হওয়ার পর স্থানীয় সালিশদারদের কাছে বার বার গিয়েও ন্যায় বিচার পায়নি শিশুটি।

রবিবার (১ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ হোসনাবাদ গ্রামে ওই শিশুর বাড়ি গিয়ে দেখা যায়, সন্তান কোলে নিয়ে বসে আছে শিশুটি। মাঝে মাঝে শিশুসুলভ আচরণ করছে। কিছুক্ষণ পর পর অঝোরে কেঁদে ওঠে। এরপর সন্তানকে বিছানায় রেখে বাইরে চলে যায় শিশুটি।

নির্যাতনের শিকার শিশু ও তার পরিবার জানায়, আট থেকে নয় মাস আগে ভয় দেখিয়ে একাধিকবার শিশুটিকে ধর্ষণ করে বেতাগী উপজেলার দক্ষিণ হোসনাবাদ গ্রামের কালাম ব্যাপারীর ছেলে আক্কাস ব্যাপারী (২৫)।

ধর্ষণের ঘটনা জানাজানি হলে শিশুটিকে হত্যার হুমকি দেয় আক্কাস। প্রায় ৫ মাস আগে শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি চার মাসের অন্তঃসত্ত্বা।

এ দিকে, নির্যাতিত শিশুটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় আক্কাস। এরপর নিরূপায় হয়ে মামলা করে শিশুটির পরিবার। এরই মধ্যে গত বুধবার রাতে ছেলে সন্তানের জন্ম দেয় নির্যাতিত শিশুটি।

নির্যাতিত শিশুর ভাই জানান, আমার ছোট বোনের সর্বনাশ করেছে আক্কাস ব্যাপারী। ধর্ষণে অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হওয়ার পর পারিবারিকভাবে আক্কাসের সঙ্গে আমার বোনের বিয়ে দিয়ে সমস্যার সমাধান করতে অনেক চেষ্টা করেছি। স্থানীয় সালিশদারদের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু আক্কাস আমার বোনকে বিয়ে করতে রাজি না হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, বিষয়টি সমাধানের জন্য ধর্ষণের শিকার মেয়েটিকে বিয়ের জন্য আক্কাস ব্যাপারীকে বলেছি। কিন্তু এতে আক্কাস রাজি হয়নি। পরে নির্যাতিত শিশুটির পরিবারটিকে আইনের আশ্রয় নেয়ার জন্য বলেছি এবং সহযোগিতা করে যাচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD