বৃষ্টির জন্য ঝালকাঠিতে ইস্তিসকার নামাজ আদায় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বৃষ্টির জন্য ঝালকাঠিতে ইস্তিসকার নামাজ আদায়

বৃষ্টির জন্য ঝালকাঠিতে ইস্তিসকার নামাজ আদায়




ঝালকাঠি প্রতিনিধিঃ সারাদেশে অনাবৃষ্টি ও তীব্র দাপদাহ অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে মানুষ। এমন অবস্থায় গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় ঝালকাঠিতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন শতাধিক মুসল্লিরা।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় শহরের পশ্চিম ঝালকাঠি গাবখান ফেরিঘাট জামে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই টুপি মাথায় জায়নামাজ নিয়ে মাঠে জড়ো হন স্থানীয় মুসল্লিরা। এতে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক। মসজিদের খতিব মাওলানা কাওছার হোসেন হামিদীর আয়োজনে খোলা আকাশের নিচে এ ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হলে সর্বস্তরের মুসল্লিরা এ নামাজে অংশ নেয়।

শিশু, যুবক, মধ্য বয়সী বৃদ্ধসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলনান ইস্তসকার নামাজ আদায় শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানি ফেলে ফেলে বৃষ্টির কামনায় ফরিয়াদ করেন।

নামাজ আদায় করতে আসা মুসল্লি মো. রাজু খান বলেন, বৃষ্টিবাদল নেই। খুব তাপ। ক্ষেত নষ্ট হচ্ছে। বৃষ্টি না হবার কারণে কৃষিতে এক প্রকার বিপর্যয় নেমে এসেছে। আল্লাহ যেন তার রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে শীতল করে দেন। তাই বৃষ্টি চেয়ে নামাজের মাধ্যমে কান্নাকাটি করে আল্লাহর কাছে সবাই দোয়া করেছেন।

ইমাম আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক বলেন, অনাবৃষ্টি ও অতি তাপপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এই অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া আমরা নিরুপায়। তাই এই দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় আকাশের নিচে খোলা মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে মহান আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করেছেন মুসল্লিরা।

তিনি আরও বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

আয়োজকরা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির জন্য নামাজ পড়েছেন। বৃষ্টির দেখা নেই নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। দিন যায় প্রতিদিনই তাপমাত্রা বাড়তে থাকে।

গত কয়েকদিন ধরে ঝালকাঠিতে তাপদাহ চলছে। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে শ্রমজীবী মানুষ হাঁপিয়ে উঠছে। হাসপাতালে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের রুগীর চাপ বাড়ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD