বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে Latest Update News of Bangladesh

রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ লাখ ২ হাজার ৭৮৯ জনের মৃত্যু হয়েছে। খবর ওয়ার্ল্ডওমিটারের।

চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত ২১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। বাংলাদেশে থাবা বসিয়েছে করোনা। এখন পর্যন্ত ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৫ জন। করোনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী হিসেবে ঘোষণা করেছে।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। এর আগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা চীনকে ছাড়িয়েছে ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত এ দেশটি। মোট মৃত্যুর হিসেবে এখন পর্যন্ত বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ইউরোপের এই দেশটিতে।

এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম হলি এলিয়েটের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি আরও জানায়, স্পেনের পার্লামেন্ট জরুরি অবস্থার সময় আরও বাড়ানোর পাশাপাশি লকডাউনের সময় দুই সপ্তাহ বাড়িয়েছে।

স্পেনে সংক্রমণের হার বেড়ছে পাঁচগুণ এবং বর্তমানে প্রায় ২৭ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দিতে হচ্ছে।

ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি ছড়িয়েছে রাজধানী মাদ্রিদে, তবে উত্তর-পূর্বের কাতালোনিয়া অঞ্চলে দ্রুতবেগে বাড়ছে সংক্রমণের হার।

এর আগে দেশটির উপ-প্রধানমন্ত্রী কারমেন কালভো করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

বুধবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এক লাখ ১০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD