বিশ্বকাপ নিয়ে অবস্থান চূড়ান্ত করল বিসিবি Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




বিশ্বকাপ নিয়ে অবস্থান চূড়ান্ত করল বিসিবি

বিশ্বকাপ নিয়ে অবস্থান চূড়ান্ত করল বিসিবি




স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়ে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইনি লড়াইয়ে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে বোর্ড সভার মাধ্যমে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তারা আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেবে না।

আইসিসি বোর্ড সভায় ১৪–২ ভোটে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে বিশ্বকাপের মূল পর্বে রাখার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় যে, বিসিবি চাইলে আদালত বা সালিশি ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে। তবে বোর্ড সভার সিদ্ধান্তের আইনি ভিত্তি শক্ত হওয়ায় বিসিবি শুরু থেকেই এ পথে না যাওয়ার ইঙ্গিত দেয়।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, “আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে পারবে না এবং আমাদের ম্যাচ অন্য কোথাও স্থানান্তরের ব্যবস্থাও করা হবে না। এই অবস্থায় আমরা আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছি।”

তিনি আরও বলেন, “বিসিবির পক্ষ থেকে কোনো আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরিকল্পনা নেই।”

এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে। বিসিবি পরিচালকের বক্তব্যেও সরকারের সেই অবস্থানের প্রতিফলন পাওয়া গেছে।

আমজাদ হোসেন জানান, “আইসিসি বোর্ড সভার পর সরকারের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্ধারিত সূচিতে পরিবর্তন না এলে বাংলাদেশ দল ভারতে যাবে না।”

তিনি বলেন, আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে বিসিবি সরকারকে সম্মান জানিয়ে জানায় যে, বর্তমান সূচি অনুযায়ী খেলতে যাওয়া সম্ভব নয়।

বিসিবির এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD