বিশ্বকাপে পয়েন্ট হারানোর হুমকি—গুজব উড়িয়ে দিল বিসিবি Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




বিশ্বকাপে পয়েন্ট হারানোর হুমকি—গুজব উড়িয়ে দিল বিসিবি

বিশ্বকাপে পয়েন্ট হারানোর হুমকি—গুজব উড়িয়ে দিল বিসিবি




স্পোর্টস ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। মোস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল ইস্যুর পর নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ আগেই আইসিসিকে জানিয়েছে, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না।

এই প্রেক্ষাপটে গতকাল মধ্যরাতে ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে জানানো হয়েছে—বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে এই তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “ক্রিকইনফোর এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা। আইসিসি কখনোই বলেনি যে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতেই হবে।” তিনি জানান, বিসিবির সঙ্গে আইসিসির একাধিক কর্মকর্তার নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

বুলবুলের ভাষ্য অনুযায়ী, আইসিসি বিসিবির কাছে জানতে চেয়েছে—কেন বাংলাদেশ ভারতে যেতে রাজি নয়। বিসিবি তাদের চিঠিতে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে। “আমরা বলেছি, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে। এই কারণেই আমরা ভারতে যাব না,”—বলেন বিসিবি সভাপতি।

তিনি আরও জানান, সর্বশেষ আইসিসি বিসিবির কাছে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন বলে বোর্ড মনে করছে—সেই ব্যাখ্যা লিখিতভাবে জমা দেওয়া হবে। এরপরই আইসিসি বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

বিসিবি সভাপতি স্পষ্টভাবে বলেন, “হুট করে বলা হচ্ছে—আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে, না হলে বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে—এই তথ্য সম্পূর্ণ ভুল।”

আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাংলাদেশ দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD