বিএম কলেজ ছাত্রী মিলি হত্যা, গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএম কলেজ ছাত্রী মিলি হত্যা, গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা

বিএম কলেজ ছাত্রী মিলি হত্যা, গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা




নিজস্ব প্রতিবেদক: বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের বাণিজ্য বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মিলি ইসলামকে হত্যার অভিযোগে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।মিলির মা পারভীন খানম বাদী হয়ে গত মঙ্গলবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।আদালতের বিচারক মো. মারুফ আহম্মেদ অভিযোগ তদন্তের জন্য পিবিআইবিকে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত পুলিন সরকার পটুয়াখালীর সোনাপুরা গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে। তিনি বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে সহকারি শিক্ষক পদে কর্মরত।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মিলির বড় বোন নুরুন্নেছা নুপুরের মেয়ের গৃহশিক্ষক ছিলেন পুলিন সরকার। এই সুযোগে মিলির সঙ্গে পুলিনের প্রেম ও অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পুলিন ভিন্ন ধর্মের হওয়ায় এই প্রেম মেনে নেয়নি মিলির পরিবার। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল।

এ অবস্থায় মিলিকে নগরীর কাশীপুর ফিশারী রোডে একটি ফ্ল্যাট ভাড়া করে দেয় পুলিন সরকার। গত ৩ মে মিলি ওই বাসায় ওঠেন। পরদিন ওই বাসায় ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। যদিও তার পা মেঝেতে ঠেকানো ছিলো বলে দাবি পরিবারের। এ ঘটনার পর থেকেই মিলিকে হত্যার অভিযোগ করে আসছে তার পরিবার।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD