বিএনপি সরকারের মন্ত্রিসভার শপথ, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএনপি সরকারের মন্ত্রিসভার শপথ, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

বিএনপি সরকারের মন্ত্রিসভার শপথ, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে




ডেস্ক রিপোর্ট ॥ নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এবারের মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানা গেছে। শপথ গ্রহণ সম্পন্ন হলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও জল্পনা অব্যাহত রয়েছে।

বিএনপির প্রস্তাবিত তালিকা অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সালাহউদ্দিন আহমদকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন হাফিজ উদ্দিন আহমেদ।

মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবু জাফর মো. জাহিদ হোসেন। টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে খলিলুর রহমানকে। খন্দকার আব্দুল মুক্তাদির পাচ্ছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং আব্দুল আউয়াল মিন্টু পাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হচ্ছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে।

ভূমি ও সংস্কৃতি মন্ত্রণালয় যথাক্রমে পাচ্ছেন মিজানুর রহমান মিনু ও নিতাই রায় চৌধুরী। শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় পাচ্ছেন আ ম ন এহসানুল হক মিলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাচ্ছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পাচ্ছেন ফকির মাহবুব আনাম।

সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শেখ রবিউল আলমকে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাচ্ছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাচ্ছেন জহির উদ্দিন স্বপন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আমিন উর রশিদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পাচ্ছেন আফরোজা খানম, পানি সম্পদ মন্ত্রণালয় পাচ্ছেন মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পাচ্ছেন আসাদুল হাবিব দুলু, আইন মন্ত্রণালয় পাচ্ছেন মো. আসাদুজ্জামান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পাচ্ছেন জাকারিয়া তাহের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন দীপেন দেওয়ান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD