বাদ জুমা দেশের সব মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাদ জুমা দেশের সব মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান

বাদ জুমা দেশের সব মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশব্যাপী ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনা করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, শুধু মসজিদই নয়—মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সংশ্লিষ্ট রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানানো হয় এতে।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে সেখানে উপস্থিত চিকিৎসক দলের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, তার ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান এবং ভাই শামীম এসকান্দার।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বহু জটিল রোগে ভুগছেন—আর্থ্রাইটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস এবং দৃষ্টিশক্তি সম্পর্কিত নানা জটিলতা উল্লেখযোগ্য। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে দুটি মামলায় কারাদণ্ড হলে তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন। পরবর্তীতে ২০২০ সালের ২৫ মার্চ করোনা পরিস্থিতিতে তার দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। তবে বিদেশে চিকিৎসা নিতে তাকে অনুমতি দেওয়া হয়নি।

গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট মুক্তি পান তিনি। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন। তার চিকিৎসা অবস্থা নিয়ে এখনো রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগ বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD