বাংলাদেশ–ভারত বাণিজ্য বাড়াতে ভিসা কার্যক্রম পুনরায় শুরু Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাংলাদেশ–ভারত বাণিজ্য বাড়াতে ভিসা কার্যক্রম পুনরায় শুরু

বাংলাদেশ–ভারত বাণিজ্য বাড়াতে ভিসা কার্যক্রম পুনরায় শুরু




ডেস্ক রিপোর্ট ॥ সীমিত মানবসম্পদ ও কার্যক্রমগত চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের নাগরিকদের জন্য ব্যবসায়িক ভিসা ও জরুরি ভিসা ইস্যু অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (১৯ নভেম্বর) বারিধারায় ভারতীয় হাইকমিশনের প্রাঙ্গণে ‘ফার্মা কানেক্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “যদিও হাইকমিশনে কর্মী সীমিত, তবুও আমরা প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছি। বিশেষ করে বিজনেস ভিসা পুনরায় চালু করা হয়েছে।”

প্রণয় ভার্মা জানান, সাময়িকভাবে কয়েকটি আবেদন কেন্দ্র বন্ধ থাকায় আবেদনকারীরা ভোগান্তিতে পড়েছিলেন। তবে এখন পরিস্থিতি বদলেছে। জরুরি প্রয়োজনীয় ভিসা আবেদনগুলো দ্রুততম সময়ে প্রক্রিয়া করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্যবসায়িক ভিসা আবেদনকারীরা চাইলে হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে সুবিধা পাবেন।

অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল খাতের উদ্যোক্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা গ্রহণে যে জটিলতা ও সময়ক্ষেপণের মুখোমুখি হতে হচ্ছে, তা দ্রুত সমাধানের অনুরোধ জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজ করার দাবি তোলেন তারা।

ভারতের আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল প্রদর্শনী CPhI–PMEC India 2025 সামনে রেখে আয়োজন করা হয় এই ‘ফার্মা কানেক্ট’। আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি কোম্পানি অংশ নেবে। দুই দেশের ওষুধ শিল্পের ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে জানান উপস্থিত বিশেষজ্ঞরা।

হাইকমিশনার বলেন, “আমরা চাই বাংলাদেশি ব্যবসায়ীরা আরও সহজে ভারতে যাতায়াত করুন। দুই দেশের সম্পর্ক যত শক্তিশালী হবে, বাণিজ্য তত বিস্তৃত হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD