বরিশাল জেলায় নতুন করে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫২, মৃত্যু ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




বরিশাল জেলায় নতুন করে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫২, মৃত্যু ২

বরিশাল জেলায় নতুন করে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫২, মৃত্যু ২

করোনা: লাশের মিছিলে আরও ২১০ জন, শনাক্ত ১২৩৮৩




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলায় নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বরিশাল নগরেরই ৪৮ জন। অর্থাৎ জেলায় মোট নতুন শনাক্তের মধ্যে ৯২ দশমিক ৩০ শতাংশই বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

 

 

এছাড়া গত ১৩ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ২ রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা জীবাণূ শনাক্ত হয়েছে।

 

 

অর্থাৎ তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এরা হলেন বরিশাল নগরীর কাউনিয়া এলাকার ফজলুল হক (৭০) ও উজিরপুর উপজেলার সেলিম (৫৩)

 

 

গতকাল (বুধবার ১৪ এপ্রিল) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও ভোলার আরটি পিসিআর ল্যাবের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট আক্রান্তের মধ্যে বরিশাল নগরের ৪৭ জন ছাড়াও সদর উপজেলায় ২ জন, বাবুগঞ্জ উপজেলায় ২ জন এবং উজিরপুর উপজেলায় ১ জন রয়েছেন।

 

 

আর মোট আক্রান্তের মধ্যে মাত্র ৮ জন হাসপাতলে ভর্তি রয়েছেন, বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১২ জনের সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন।

 

 

জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৯১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এরমধ্যে মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৫১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৯৮ জনের। এ জেলায় এ পর্যন্ত ৩ হাজার ১৬২ জনের বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে মাত্র ৮৫ জনের (কোভিড – ১৯) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD