বরিশালে স্ত্রীর সঙ্গে অভিমান, কেরোসিন ঢেলে আগুন পুড়ে মরলেন স্বামী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে স্ত্রীর সঙ্গে অভিমান, কেরোসিন ঢেলে আগুন পুড়ে মরলেন স্বামী

বরিশালে স্ত্রীর সঙ্গে অভিমান, কেরোসিন ঢেলে আগুন পুড়ে মরলেন স্বামী

বরিশালে স্ত্রীর সঙ্গে অভিমান, কেরোসিন ঢেলে আগুন পুড়ে মরলেন স্বামী




আগৈলঝাড়া প্রতিনিধি॥ দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন সাগর ফকির।

 

 

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর ফকির। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের ভ্যানচালক লিয়াকত ফকিরের ছেলে।

 

 

জানা গেছে, নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করা সাগরকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য আগৈলঝাড়া হাসপাতাল থেকে রোববার বিকেলে ঢাকায় পাঠানো হয়। আহত সাগরের মা আমেনা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাগরের মৃত্যুর বিষয়টি তার বাবা লিয়াকত ফকির নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, দাম্পত্য কলহের জের ধরে সাগরের স্ত্রী রাশিদা বেগম তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি মাদারীপুরের খোয়াজপুর টেকেরেহাটে অবস্থান করছেন। শুক্রবার বিকেলে সাগর তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে মেয়েদের নিয়ে বাড়িতে আসার জন্য অনুরোধ করেন। এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে সাগর ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সাগরকে উদ্ধার করতে গিয়ে তার চাচাতো ভাই রমজান ফকির আগুনে ঝলসে যায়। সাগরের মা আমেনা বেগমেরও দুইহাত আগুনে পুড়ে যায়।

 

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। অগ্নিদগ্ধ সাগর শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

 

অপরদিকে আগুনে পুড়ে যাওয়া রমজানকে তিনদিন চিকিৎসা শেষে রোববার বিকেলে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। সাগরের মা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD