বরিশালে পানিবন্দি হয়ে পরেছে কয়েক হাজার মানুষ Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




বরিশালে পানিবন্দি হয়ে পরেছে কয়েক হাজার মানুষ

বরিশালে পানিবন্দি হয়ে পরেছে কয়েক হাজার মানুষ




অনলাইন ডেস্ক// পূর্ণিমায় সৃষ্ট জোয়ারের ফলে বরিশালে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে নগরীর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

পানিতে তলিয়ে গেছে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ওসব এলাকার কয়েক হাজার মানুষ। গত তিনদিন ধরে এ অবস্থা বিরাজ করায় দুর্ভোগে পড়েছেন চর ও নিম্নাঞ্চলের বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে বিভিন্ন খাল ও এর সঙ্গে সংযুক্ত ড্রেনের মাধ্যমে নগরীতে জোয়ারের পানি প্রবেশ করছে। এতে নগরীর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। হাঁটু পানিতে তলিয়ে যায় নগরীর সাগরদীর দরগাহবাড়ি, আলেকান্দার ব্যাপ্টিস্টমিশন রোড, মল্লিক বাড়ি রোড, কেডিসি বস্তি, চাঁদমারি ও পলাশপুরের নিম্নাঞ্চল, ভাটারখাল, আগরপুর রোডসহ বেশ কয়েকটি এলাকা।

এছাড়া বর্ধিতাংশ হিসেবে পরিচিত নগরীর টিয়াখালী, লাকুটিয়া, পলাশপুর, রুপাতলীর বেশ কিছু অংশ পানিতে তলিয়ে যায়। তবে জোয়ার শেষে ভাটার সময় পানি নেমে যায় বলে জানান ওসব এলাকার বাসিন্দারা।

নগরীর টিয়াখালী এলাকার বাসিন্দা মো. হাসান বলেন, জোয়ারের পানি প্রবেশ করে আমাদের এলাকার প্রধান সড়কগুলো ডুবে গেছে। ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা তলিয়ে যায়।

পলাশপুরের বাসিন্দা কাওসার হোসেন বলেন, পানিতে তলিয়ে গেছে আমার এলাকার অধিকাংশ রাস্তা। হঠাৎ এমন অবস্থায় দুর্ভোগে পড়েছি আমরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা, বাবুগঞ্জ ও মুলাদী সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওসব এলাকার চরাঞ্চল ডুবে গেছে। উপজেলা শহরের নিচু আবাসিক এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। এতে দুর্ভোগ বেড়েছে সেখানের বাসিন্দাদের।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম বলেন, গত বুধবার নগরীর সংলগ্ন কীর্তনখোলাসহ জেলার আশপাশ দিয়ে বয়ে যাওয়া সবগুলো নদ-নদীর পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করেছে। কীর্তনখোলায় বিপদসীমার চেয়ে ১২ সেন্টিমিটার ওপরে পানি ছিল। বৃহস্পতিবারও একই অবস্থা রয়েছে।

পাউবোর বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রমজান আলী প্রমাণিক বলেন, পূর্ণিমায় সৃষ্ট জোয়ারের ফলে গত ৩-৪ দিনে দক্ষিণাঞ্চলের নদ-নদীতে অস্বাভাবিক জোয়ার হচ্ছে। তবে ভাটায় পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD