বরিশালে নতুন করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




বরিশালে নতুন করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত

বরিশালে নতুন করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫১। একই সময়ে বিভাগে মারা যাওয়া তিনজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে। ফলে এ বিভাগে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হলো মোট ৮০। আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

 

 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, কোভিড–১৯ রোগীদের মৃত্যুর সংখ্যা বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় বেশি। এর মধ্যে বরিশাল জেলায় ৩১ জন, পটুয়াখালীর ২৩, ঝালকাঠির ১১ জন মারা গেছেন। বাকি তিনটি জেলায় ৫ জন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠির বাসিন্দা।

 

 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এই জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালী জেলায় ৫৭২ জন, ভোলায় ৩৫৭, পিরোজপুরে ৩১৩, বরগুনায় ৩৪৫ ও ঝালকাঠি জেলায় ২৮৯ জনের করোনা শনাক্ত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD