বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৮ জন। এ নিয়ে বরিশালে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪২ জনে। মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন।

 

 

রোববার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

করোনায় মারা যাওয়া তিনজন হলেন- বরিশালের উজিরপুর উপজেলার শহীদুল (৪৮), বরিশাল নগরীর নবগ্রাম রোডের বাহাউদ্দিন গাজী (৭০) ও রুপাতলী এলাকার সানজিদা রহমান (৫০)।

 

 

এছাড়া একই সময়ে শেবাচিম হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

 

 

বিভাগীয় স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১০০ জন। এরপর ঝালকাঠিতে ২৯ জন, পটুয়াখালীতে ২৮ জন, ভোলায় ২৩ জন, পিরোজপুরে ২১ জন ও বরগুনায় সাতজন।

 

 

বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন। সর্বোচ্চ বরিশালে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৭৪ জন। পটুয়াখালীতে এক হাজার ৯৯৯ জন, ভোলায় এক হাজার ৫২১ জন, পিরোজপুরে এক হাজার ৪৬৫ জন, বরগুনায় এক হাজার ১৬২ জন ও ঝালকাঠিতে এক হাজার ১১৬ জন।

 

 

গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩০ জন রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ২৮ জন। বিভাগে বর্তমানে করোনা সংক্রমিত হয়ে দুই হাজার ৩০৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

 

 

বিভাগে মারা যাওয়া ২৪২ জনের মধ্যে মৃতের তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় মারা গেছে ১০৩ জন। এরপর পটুয়াখালীতে ৪৭ জন, পিরোজপুরে ২৯ জন, ঝালকাঠিতে ২৩ জন, বরগুনায় ২২ জন ও ভোলায় ১৮ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD