সংবাদ শিরোনাম:

বরিশালে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:27:33 am, Friday, 10 August 2018
  • 370 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল:বরিশালের বিমানবন্দর থানাধীন চহুতপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ নাজমুল ইসলাম (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে ওই এলাকার রফিকুল ইসলামের ভাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নাজমুল ইসলাম শহরের পশ্চিম বাঘিয়া এলাকার জালাল হাওলাদারের ছেলে।সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শমিরণ মন্ডল জানিয়েছেন-গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ওই সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এই পুলিশ কর্মকর্তা নেতৃত্বাধীন অভিযানে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আউয়ালও ছিলেন।

এই ঘটনায় গ্রেপ্তার নাজমুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।পরবর্তীতে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

প্রকাশের সময় : 04:27:33 am, Friday, 10 August 2018