বরগুনায় জমি দখল নিয়ে সংঘর্ষে জড়াল দুপক্ষ, আহত ৫ Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় জমি দখল নিয়ে সংঘর্ষে জড়াল দুপক্ষ, আহত ৫

বরগুনায় জমি দখল নিয়ে সংঘর্ষে জড়াল দুপক্ষ, আহত ৫

বরগুনায় জমি দখল নিয়ে সংঘর্ষে জড়াল দুপক্ষ, আহত ৫




আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামে বিরোধপূর্ণ জমি দখল ও ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বচিলা গ্রামের মনির হাওলাদার গং ও তার চাচাতো ভাই মোতালেব হাওলাদার গংদের সাথে গত ২ বছর ধরে ৩০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকাল ৯টার দিকে মোতালের হাওলাদারের নেতৃত্বে ৭/৮ জন লোক ওই জমি দখল করে সেখানে ঘর তুলতে গেলে প্রতিপক্ষ মনির হাওলাদার গংরা এতে বাধা দেন। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়।

 

আহতরা হলেন,মনির হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের প্রতিপক্ষ চাচাতো ভাই মোতালেব হাওলাদার গংদের সাথে পারিবারিকভাবে গত ২ বছর ধরে ৩০ শতাংশ জমি নিয়ে আমাদের সাথে বিরোধ চলে আসছে। আজ ওইয় জমিতে তারা লোকজন নিয়ে ঘর তুলতে গেলে আমরা তাতে বাধা দেই। এ সময় আমাদের বাড়িতে ঢুকে আমার স্ত্রীসহ তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আমি এর বিচার চাই।

 

 

এ বিষয়ে জানার জন্য প্রতিপক্ষ মোতালেব হাওলাদার মুঠোফোনে পাল্টা অভিযোগ করেন, ওই জমি নিয়ে গত বছর আমাদের মীমাংসা হয়েছে। আজ সকালে আমি ওই জমিতে ঘর তুলতে গেলে মনির হাওলাদার ও তার লোক এতে বাধা প্রদান করে ঘর ভেঙে ফেলে।

 

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা আক্তার দিনা বলেন, আহত ৫ জনকে যথাযত চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

আমতলী থানা ওসি মো. শাহআলম হাওলাদার বলেন, এ ঘটনা আমাদের জানা নেই। ক্ষতিগ্রস্ত পরিবার এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD