ফরিদ সভাপতি, ছোটন সম্পাদক মনোনিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফরিদ সভাপতি, ছোটন সম্পাদক মনোনিত

ফরিদ সভাপতি, ছোটন সম্পাদক মনোনিত

বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের (বিওজেএ) ভোলা জেলা কমিটি গঠন




ভোলা প্রতিনিধি ॥ সকল অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের স্বার্থ সংরক্ষণ ও পেশার মানোন্নয়নের লক্ষ্যে গঠন করা হয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের (বিওজেএ) ভোলা জেলা কমিটি। বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের (বিওজেএ) নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক আজকের ভোলা পত্রিকার বিশেষ প্রতিনিধি, দৈনিক নতুন কাগজ ভোলা জেলা প্রতিনিধি ও ভোলাবাণীডটকম সম্পাদক খলিল উদ্দিন ফরিদকে সভাপতি ও দেশটিভি ও বাংলানিউজ২৪ডটকম এর ভোলা জেলা প্রতিনিধি ছোটন সাহাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

 

 

কমিটিতে চ্যানেল আই ভোলা জেলা প্রতিনিধি মোঃ হারুন আর রশিদকে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, দৈনিক ভোলার বাণী স্টাফ রির্পোটার প্রভাষক মোঃ মহিউদ্দিন, চ্যানেল-২৪ ও আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, দৈনিক লাখো কন্ঠ জেলা প্রতিনিধি ও নির্বাহী সম্পাদক ভোলা বাণী ডট কম মোঃ তৈয়বুর রহমানকে, ভোলাবাণীডটকম এর বিশেষ প্রতিনিধি গাজী তাহের লিটন, দৈনিক তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি ও আমাদের ভোলা ডট কম সম্পাদক ইয়াছিনুল ঈমনকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক কীর্তন খোলা জেলা প্রতিনিধি ও ভোলানিউজ২৪ডটনেট নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি, বার্তা২৪ডটকম জেলা প্রতিনিধি মোঃ মোকাম্মেল মিশুকে সহ-সাধারন সম্পাদক, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি ও ভোলার সংবাদ ডট কম সম্পাদক মোঃ ফরহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের ভোলার স্টাফ রিপোর্টার ও জনতারবাণীডট কম এর বার্তা সম্পাদক মোঃ মাইনুল ইসলামকে কোষাধ্যক্ষ, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক ও স্টারমেইল২৪ডটকম এর জেলা প্রতিনিধি এম. শাহরিয়ার জিলনকে দপ্তর সম্পাদক, চ্যানেল টি-ওয়ান জেলা প্রতিনিধি ও ভোলা নিউজ২৪ডটকম এর স্টাফ রিপোর্টার মোঃ ইমতিয়াজুর রহমানকে তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, দৈনিক সকালের সময় ও আজকের পত্রিকাডটকম জেলা প্রতিনিধি মোঃ আবদুল মালেককে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, দৈনিক সময়ের আলো জেলা প্রতিনিধি মোঃ নুরে আলমকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ওয়াননিউজবিডিডটকম এর ভোলা জেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক রাজুকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক মানব জমিন জেলা প্রতিনিধি ও ভোলানিউজডটকম সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম, আমাদের ভোলা ডট কম বার্তা সম্পাদক মোঃ কাজী মহিবুল্লাহ আযাদ, দৈনিক ওলামা কন্ঠ ভোলা জেলা প্রতিনিধি ও ভোলানিউজডটকম প্রতিনিধি মুহাম্মদ আরিয়ান খান আরিফ।

 

বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ভোলা জেলার প্রতিটি উপজেলায় বিওজেএর শাখা কমিটি করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD