প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের

প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের




ডেস্ক রিপোর্ট ॥ নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন খাতে অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, ছয় মাসের এই রোডম্যাপের আওতায় জনগণের প্রত্যাশিত সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, রমজান মাসে জনগণের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা সরকারের তাৎক্ষণিক লক্ষ্য। এজন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব সরকারের হাতে রয়েছে এবং এ বিষয়ে অগ্রগতি হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর নজরদারিতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করে জনগণের আস্থা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শ্রমবাজার সম্প্রসারণ, প্রশাসনিক সংস্কার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক থেকেই জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনার বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আগামী কয়েক মাসের মধ্যেই সরকারের কার্যক্রমের দৃশ্যমান ফল জনগণ দেখতে পাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিসভার সদস্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD