পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতীয় প্রেস ক্লাবে নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, প্রেস ক্লাব তো আপনাদের, আপনারাই এর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন। গতকাল রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় প্রেস ক্লাবের নিরাপত্তা রক্ষায় বহিরাগত প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষকে আরো সজাগ থাকতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। এতে করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়ানো সম্ভব। জাতীয় প্রেস ক্লাবে সচরাচর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢোকে না। তবে গত রোববার কয়েকজন বহিরাগত প্রেস ক্লাবে অবস্থান নেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। তবে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে।

 

এর আগে, মিরপুরে পুলিশ স্টাফ কলেজে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবাররাও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। সেই সঙ্গে বিউগলে বেজে ওঠে করুণ সুর।

 

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে গত বছর বিভিন্ন অবস্থায় বিভিন্ন পদের ৪৫৭ জন মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি শোক-সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত রোববার লেখক মুশতাক আহমেদের জেলহাজতে মৃত্যুর ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করার চেষ্টা করে ছাত্রদল।

 

এ সময় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে লাঠিচার্জ শুরু করলে পাল্টা ধাওয়া দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে।

 

 

এ ঘটনায় গত রোববার শাহবাগ থানার এস আই পলাশ সাহা বাদী হয়ে ৪৮ আসামির নাম উল্লেখসহ ২০০-২৫০ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

এই মামলায় গ্রেপ্তারকৃত ১৩ জনকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD