পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, নিহত ১ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, নিহত ১

পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, নিহত ১




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ১০মিনিটের কালবৈশাখী ঝড়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক ঘরবাড়ি। আজ রবিবার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। ঝড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।

ঝড়ের সময় গোটা পিরোজপুর রাতের মত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে যায় জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগসহ বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলায় ঝড়ে রুবি নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যাবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়য়তির পরিমাণ নিরুপণ করে পরে জানানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD