পাথরঘাটায় মা ও ছোট ছেলেকে কেড়ে নিল 'ফণী' সিডরে বড় ছেলে Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাথরঘাটায় মা ও ছোট ছেলেকে কেড়ে নিল ‘ফণী’ সিডরে বড় ছেলে

পাথরঘাটায় মা ও ছোট ছেলেকে কেড়ে নিল ‘ফণী’ সিডরে বড় ছেলে




বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ফণীর আঘাতে দরিদ্র জেলে ইব্রাহিমের ছেলে ও মা ঘরের নীচে চাপা পড়ে নিহত হয়েছেন। এর আগে বড় ছেলেকে কেড়ে নিয়েছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। আর এবার নিজের মা ও ছোট ছেলেকে নিয়ে গেল ফনী। ২০০৭ সালের যখন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর উপকূলে আঘাত হানে তখন মাছ ধরার ট্রলারে ছিলেন ইব্রাহীম।

ট্রলার ঝড়ে উল্টে গেলে সাগরে ভাসতে থাকেন তিনি। আর তখনি আশ্রয় প্রকল্পে যাওয়ার সময় জলোচ্ছ্বাসের কারেণ স্ত্রী জেসমিনের কোল থেকে ছিটকে পড়ে চিরতরে হারিয়ে যায় তাদের একমাত্র ছেলে। এবার প্রলয়ংকরী আরেক ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ঘরের নীচে চাপা পড়ে নিহত হন তার মা নূরজাহান বেগম এবং ছোট ছেলে জাহিদুল। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে, এই ঘটনার পর ইব্রাহীমের বড়িতে যান বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। তিনি এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা তুলে দেন ইব্রাহীমের হাতে। এ সময় জাকির হোসেন বলেন, ইব্রাহীম অনেক কষ্ট করে জীবন নির্বাহ করছে। ইব্রাহীম যাতে সরকারি ও বেসরকারিভাবে আরো সহযোগিতা পান সেই বিষয়ে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD