নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখুন -শিল্পমন্ত্রী আমির হোসেন আমু Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখুন -শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখুন -শিল্পমন্ত্রী আমির হোসেন আমু




ঝালকাঠি প্রতিনিধি:
নৌকা প্রতিকে পুনরায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখুন পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন গ্রামকে শহরে রুপান্তরের লক্ষে আগামী ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান প্রধান অতিথি শিল্পমন্ত্রী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু। আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাটপ্িট্টতে উঠান বৈঠকে বক্তব্য রাখছিলেন। কাটপট্টির গর্বিত সন্তান ঢাকা মহানগর শ্রমিক লীগ’র সহ সভাপতি সমাজসেবক শামীম আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ’র সাধারন সম্পাদক আলহাজ্ব এড. খান সাইফুল্লাহ পনির।

উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, পৌর আওয়ামী লীগ’র সভাপতি লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগ’র সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মাহাবুব হোসেন, মিল্টন আকন, পৌর কাউন্সিলর সেলিম মুন্সি ও হাফিজ আল মাহমুদ, হাবিবুর রহমান হাবিল, নুর আলম আকন, শাহিন খান, হাফিজুল রহমান ছালাম, আঃ হক খলিফা, আউয়াল হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগ’র সাবেক সহ সভাপতি এস এম রাজ্জাক পিন্টু ও আকতার হোসেন, তারিকুজ্জামান লিমন, ইজাজুল হক এজাজ, আজিম তালুকদার, রফিকুল ইসলাম বাদল, সাব্বির আহমেদ ঝড় প্রমুখ। প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে বিশেষভাবে তৈরীকৃত দেয়াল ঘড়ি উপহার দেন ঢাকা মহানগর শ্রমিক লীগ’র সহ সভাপতি শামিম আহম্মেদ। উঠান বৈঠকটি জনসভায় পরিণত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD