নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ বৈঠক, ফেব্রুয়ারির ইঙ্গিত? Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ বৈঠক, ফেব্রুয়ারির ইঙ্গিত?

নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ বৈঠক, ফেব্রুয়ারির ইঙ্গিত?




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনার মধ্যেই বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের মধ্যে এই ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক ঘিরে নির্বাচন নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। যদিও বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা বা সিদ্ধান্তের একধাপ আগেই রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে।

এই বৈঠককে অনেকেই লন্ডনের আলোচিত বৈঠকের ফলোআপ বলেই দেখছেন। ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচনায় ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আয়োজনের সম্ভাবনার কথা বলা হয়েছিল। সেই সূত্র ধরেই বৃহস্পতিবারের এই বৈঠককে আরও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সিইসি জানিয়েছিলেন, সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা না হওয়ায় নির্বাচনের সময় নির্ধারণ হয়নি। তবে সরকারের ‘ভাব’ বোঝার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখন হয়তো সেই ‘ভাব’ নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার হয়েছে।

এদিকে, রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি, নির্বাচন কমিশনের প্রতি একাধিকবার নির্দিষ্ট সময় ঘোষণার চাপ দিয়ে আসছিল। অনেকেই চাইছে ইসি যেন সরকারের কথার বাইরে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। তবে বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান মনে করেন, সংবিধান কার্যত অসাড় হয়ে পড়ায় ইসির স্বাধীন সিদ্ধান্ত নেওয়া কঠিন। তাঁর মতে, সিইসি সম্ভবত এই বৈঠকে ফেব্রুয়ারির ভোটের বার্তা পেয়েছেন এবং তা অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন।

অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, লন্ডনের বৈঠকে যে ফেব্রুয়ারির আভাস ছিল, এই বৈঠক সেই ধারাবাহিকতা বহন করছে।

সবশেষে, এখন রাজনৈতিক দৃষ্টি রবিবারের দিকেই, যখন সিইসি ফুল কমিশনের সঙ্গে বৈঠকে বসে নির্বাচনের সময়সূচি ও সার্বিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD