নিরাপদ সড়ক আইন- ২০১৮ অনুমোদিত হওয়ায় বোরহানউদ্দিনে আনন্দ র‌্যালি Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ




নিরাপদ সড়ক আইন- ২০১৮ অনুমোদিত হওয়ায় বোরহানউদ্দিনে আনন্দ র‌্যালি

নিরাপদ সড়ক আইন- ২০১৮ অনুমোদিত হওয়ায় বোরহানউদ্দিনে আনন্দ র‌্যালি




বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
মন্ত্রিপরিষদে নিরাপদ সড়ক আইন -২০১৮ অনুমোদিত হওয়ায় ভোলার বোরহানউদ্দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত করেছে। মঙ্গলবার সকালে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থানীয় পৌরবাজারে একত্রিত হয়ে এ র‌্যালীতে অংশগ্রহণ করেণ।বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম ও নির্বাহি কর্মকর্তা মো:আ:কুদদূস এর নেতৃত্বে র‌্যালীটি ওই বাজারের গুরুত্ব পূর্ন সড়ক সমুহ প্রদক্ষিণ করেন।

পরে বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহ মো:আবু নোমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে মেয়র রফিকুল ইসলাম বলেন,নিরাপদ সড়ক সকলের যৌক্তিক ও প্রানের দাবী।বর্তমান সরকার কোমলমতি শিশু ও আপাময় জনগনের এ দাবীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে অতি অল্প সময়ের মধ্যে আইনটি কেবিনেটি পাস করেন।

তিনি এ জন্য স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এর পক্ষ থেকে সরকার প্রধান ধন্যবাদ ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আঃ কুদ্দুস,উপজেল সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:নাজমুস সালেহীন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD