নিম্ন আয়ের পরিবারে সহায়তায় আসছে ফ্যামিলি কার্ড Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




নিম্ন আয়ের পরিবারে সহায়তায় আসছে ফ্যামিলি কার্ড

নিম্ন আয়ের পরিবারে সহায়তায় আসছে ফ্যামিলি কার্ড




ডেস্ক রিপোর্ট ॥ দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীর জন্য বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ শুরু হবে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল এই কর্মসূচি, যা সরকার গঠনের পর অগ্রাধিকার তালিকায় রাখা হয়। আসন্ন ঈদের আগেই হতদরিদ্র পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটিতে ১৪ জন সদস্য রয়েছেন। সদস্যদের মধ্যে রয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদসচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সফল বাস্তবায়নের মাধ্যমে ধাপে ধাপে সারাদেশে কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সূত্র: নিউজ টুয়েন্টিফোর।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD