নিখোঁজের চার দিন পর তেঁতুলিয়া নদী থেকে লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




নিখোঁজের চার দিন পর তেঁতুলিয়া নদী থেকে লাশ উদ্ধার

নিখোঁজের চার দিন পর তেঁতুলিয়া নদী থেকে লাশ উদ্ধার




ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলায় তেঁতুলিয়া নদীতে বালুবাহী জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার চার দিন পর সুকানী বেল্লাল হোসেন (২৮) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার রসুলপুরি ইউনিয়নের শারিকখালী এলাকার তেঁতুলিয়া নদী থেকে ভাসমান অবস্থায় বিল্লালের লাশ উদ্ধার করা হয়।

নিহত বেল্লাল হোসেন চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি এলাকার হাসান উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সকালে স্থানীয়রা রসুলপুর ইউনিয়নের শারিকখালী এলাকার তেঁতুলিয়া নদীতে সুকানী বেল্লাল হোসেন মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে সেখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে। গত শনিবার সন্ধ্যার দিকে শশীভূষণ থানার নাজিম সিকদারের একটি বালুবাহী জাহাজ থেকে তেঁতুলিয়া নদীতে পরে গিয়ে সুকানী বেল্লাল হোসেন নিখোঁজ হয়। পরে স্থানীয় থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল বেল্লালকে উদ্ধারে গত চার দিনে ধরে তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। এছাড়াও বেল্লালের স্ত্রী সোনিয়া আক্তার রিতুসহ পরিবারের লোকজন মিলে তার খোজে গত চার দিন ধরে নদীর পাড়ে অবস্থান করছেন। সর্বশেষ বুধবার সকালে স্থানীয়রা শারিকখালী এলাকার তেঁতুলিয়া নদীতে বেল্লালের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এদিকে বেল্লাল হোসেনের নিখোঁজের ঘটনায় তার ভাই মাহাবুব হাওলাদার বাদী হয়ে হত্যার পর লাশ গুমের অভিযোগে সোমবার রাতে শশীভূষণ থানায় জাহাজের তিন মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ মামলার আসামিরা হলেন- জাহাজ মালিক মানিক হাজারী, সোহান সিকদার ও মানিক সিকদার এবং জাহাজের স্টাফ আক্তার হোসেন, সুজাউদ্দিন, এমরান ও ওমর। পরে মামলায় অভিযুক্ত জাহাজের স্টাফ আক্তার হোসেন, সুজাউদ্দিন, এমরান ও ওমরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD