নিউইয়র্কে বিশ্ব মঞ্চে ইউনূসের গৌরবোজ্জ্বল সম্মাননা Latest Update News of Bangladesh

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সৌদির আকাশ প্রতিরক্ষায় ধ্বংস ছয় ইরানি ড্রোন, রক্ষা তেল স্থাপনা আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের দিগন্তজোড়া হলুদ ফুলে ভরে উঠেছে কাউখালীর মাঠ ইরান যুদ্ধে প্রতিদিন ৮৯১.৪ মিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির অভিযোগে রিজওয়ানা-খলিলুরের শাস্তি দাবি তেহরান কাঁপিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ বিশ জন মাওলানা এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা




নিউইয়র্কে বিশ্ব মঞ্চে ইউনূসের গৌরবোজ্জ্বল সম্মাননা

নিউইয়র্কে বিশ্ব মঞ্চে ইউনূসের গৌরবোজ্জ্বল সম্মাননা




ডেস্ক রিপোর্ট ॥ নিউইয়র্কে থিয়ারওয়ার্ল্ড আয়োজিত বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া হলো মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’। এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা ও শিক্ষার প্রতি দীর্ঘদিনের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন ও থিয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন। এ সময় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও বিশেষ সম্মাননা জানানো হয়। তবে ড. ইউনূসের ক্ষুদ্রঋণভিত্তিক উদ্যোগ এবং শিক্ষাকে মিশনের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা অতিথিদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।

ড. ইউনূস পুরস্কার গ্রহণ বক্তৃতায় বলেন, খাদ্য, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। অর্থনীতির ব্যবস্থার দরজা যদি সবার জন্য খোলা হয়, তবে কেউ দরিদ্র থাকবে না। তিনি জানান, ক্ষুদ্রঋণ শুধু অর্থনৈতিক মুক্তি নয়, নারীদের সন্তানদের শিক্ষার সুযোগও নিশ্চিত করছে।

তিনি আরও বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। ছোটবেলা থেকেই শিশুদের উদ্যোক্তা হওয়ার শিক্ষা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ব্যবসাকে মানবকল্যাণের শক্তি হিসেবে ব্যবহারের ওপর জোর দিতে হবে। তার মতে, মানবজাতির সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব।

গর্ডন ব্রাউন তার বক্তব্যে বলেন, গ্রামীণ ব্যাংকের মতো দারিদ্র্য বিমোচনে কার্যকর কোনো প্রকল্প গত অর্ধশতকে বিশ্বে দেখা যায়নি। এই বক্তব্যেই প্রতিফলিত হয় ইউনূসের কাজের বিশ্বজনীন গুরুত্ব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD