নারী কর্মচারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নারী কর্মচারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ

নারী কর্মচারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ

নারী কর্মচারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরের কোনাবাড়ীতে নারী কর্মচারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক ওষুধ কোম্পানির মালিকের বিরুদ্ধে।

 

 

এ ঘটনায় শনিবার মো. আওলাদ হোসেন নামে অভিযুক্ত ব্যক্তিকে কেসিটি করপোরেশনের আমবাগ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

আওলাদ হোসেন আমবাগ সড়ক মোড় এলাকার রমজান আলীর ছেলে এবং কোনাবাড়ী বাজার এলাকায় রনু সুপার মার্কেটের মালিক। একই মার্কেটে আরগান ফার্মাসিউটিকেল নামে একটি ওষুধ তৈরির কারখানা রয়েছে তার। ওই কারখানাতেই কাজ করতেন ভুক্তভোগী নারী।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী নারীকে ১১ বছর আগে ওই ওষুধ কোম্পানিতে কাজের জন্য নিয়োগ দেন আওলাদ। সম্প্রতি ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতিতে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে ওই নারী তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি তাকে প্রাণনাশের হুমকি দেন।

 

 

বিষয়টি নিয়ে কোনো সুরহা না হওয়ায় আওলাদ হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন ওই নারী। কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক বলেন, নারীর করা মামলায় বিকেলে আওলাদকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আসামিকে আদালতে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD