নানা বাড়ি যাওয়া হলোনা শিশু আরিফার 'মাতাল'ইজিবাইকের চাপায় নিহত Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




নানা বাড়ি যাওয়া হলোনা শিশু আরিফার ‘মাতাল’ইজিবাইকের চাপায় নিহত

নানা বাড়ি যাওয়া হলোনা শিশু আরিফার ‘মাতাল’ইজিবাইকের চাপায় নিহত




বরগুনা প্রতিনিধি:পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে ইজিবাইকের চাপায় আরিফা নামের ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।শনিবার (২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার খেকুয়ানী গ্রামের আনোয়ার মৃধার স্ত্রী ফারজানা আক্তার শিশু কন্যা আরিফাকে নিয়ে শনিবার সকালে বাবার বাড়ি পটুয়াখালী থেকে বাস যোগে আসছিলেন। পথিমধ্যে গ্রামের বাড়ি খেকুয়ানী যাওয়ার জন্য পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ী স্ট্যান্ডে নামেন। ওই স্থানে সড়ক পারাপারের সময় একটি ইজিবাইক পিছন থেকে এসে মা ও শিশু কন্যাকে ধাক্কা দেয়। এতে শিশু আরিফা ইজিবাইকের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।

 

স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু কন্যাকে মৃত্যু ঘোষণা করেন।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ ডাঃ হারুন অর রশিদ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে।

 

আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে শিশু কন্যার লাশ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD