নাতনীকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




নাতনীকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

নাতনীকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

নাতনীকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজশাহীর বাগমারায় পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফজলুর রহমান ফজেল (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি ভুক্তভোগীর দূর সম্পর্কের নানা। গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ছোটকয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

ভুক্তভোগী শিশু কন্যাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।

 

 

জানা গেছে, গ্রেপ্তার ফজেল ভুক্তভোগী শিশুর মায়ের আপন ফুফা। শুক্রবার ধর্ষণের ঘটনায় ওইদিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে তাকে আসামি করে বাগমারা থানায় একটি ধর্ষণ মামলা করেন। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

 

মামলা সূত্রে জানা যায়, ওই শিশুর মা চাকরির সুবাদে বিদেশে থাকেন। এজন্য পরিবারের দেখাশোনা ও খোঁজ-খবর রাখার জন্য তিনি তার আপন ফুফা ফজেলকে অনুরোধ জানান। এই সুবাদে ভুক্তভোগীর পরিবারে সাথে ফজেলের সখ্যতা গড়ে ওঠে। শুক্রবার সকালে শিশুটিকে ফজেল তার বাড়ি নিয়ে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ফজেল তাকে জোর করে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখায়। কিন্তু অসুস্থ হয়ে পড়লে মোবাইলে সে তার প্রবাসী মাকে ঘটনাটি জানায়। পরে তার বাবা জানলে রাতেই তিনি ফজেলকে আসামি করে একটি মামলা করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

 

 

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD