নলছিটিতে হোটেলে নোংড়া খাবার না খাওয়ায় ভোক্তাকে কুপিয়ে যখম Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




নলছিটিতে হোটেলে নোংড়া খাবার না খাওয়ায় ভোক্তাকে কুপিয়ে যখম

নলছিটিতে হোটেলে নোংড়া খাবার না খাওয়ায় ভোক্তাকে কুপিয়ে যখম

SONY DSC




স্টাফ রিপোর্টার ॥ অস্বাস্থ্যকর নোংড়া পরিবেশে গড়ে ওঠা খাবার হোটেলে ভাত খেতে না যওয়ার কারণে এক বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা আড়াইটার সময় নলছিটি উপজেলায় বরিশাল-পটুয়াখালী মহা সড়কের পাশে জিরো পয়েন্ট নামক স্থানে। আহতকে গুরুতর জখম অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত ওই বৃদ্ধা কর্ণকাঠী গ্রামের মৃত অজেদ হাওলাদারের পুত্র সেলিম হাওলাদার(৫০)। আহত সূত্রে জানা জায়, দপদপিয়া জিরো পয়েন্ট নামক স্থানে সাইফুল হাওলাদারের ভাঙ্গারি ব্যবসা দেখাশুনা করে সেলিম হাওলাদার ।

 

 

সেই সুবাদে স্থানীয় ইউনুস শিকদারের খাবা হোটেলে ভাত খেতো। কিন্তু ইউনুসের দোকানের খাবার প্রতিদিন বিক্রি না করতে পেরে ৪/৫ দিন রেখে বাঁসি, পচা খাবার গরম করে বিক্রি করে। এমন কি প্রায়ই মশা, মাছি, তেলাপোকার পা পাওয়া যেতো তার হেটেলের খাবারে। এই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের নিম্ন মানের খাবার খেয়ে সেলিমের বদ হজম হয়।

 

 

সেলিম এই কারণে স্থানীয় ইউসুফের হোটেলে ভাত খেতো। ইউনুসের হোটেলে ভাত না খাওয়ার কারণে সেলিম এবং তার অন্য ফেরিওলাদের বিভিন্ন প্রকার প্রাণ নাশের হুমকি দিতো। বুধবার দুপুরে ইউসুফ শিকদারের হোটেল থেকে সেলিম ভাত খেয়ে আসার সময় পথ অবরুদ্ধ করে রাখে ইউনুস শিকদার, তার পুত্র মান্না ও মেহেদিসহ অজ্ঞাত ৫/৬ জন ভারাটে সন্ত্রাসী।

 

 

এ সময় সেলিমকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র রামদা ও দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে। তখন তার ডাক চিৎকার শুনে সাইফুল তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও পিটিয়ে আহত করে।

 

এ সময় সাইফুলের সাথে থাকা নগদ টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত সেলিমকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সাইফুল জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD