নলছিটিতে ভর্তি পরীক্ষা ব্যর্থ হয়ে নদীতে ঝাঁপ, ৫দিন পর লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




নলছিটিতে ভর্তি পরীক্ষা ব্যর্থ হয়ে নদীতে ঝাঁপ, ৫দিন পর লাশ উদ্ধার

নলছিটিতে ভর্তি পরীক্ষা ব্যর্থ হয়ে নদীতে ঝাঁপ, ৫দিন পর লাশ উদ্ধার




ঝালকাঠি প্রতিনিধি:
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে নদীতে ঝাঁপ দিয়ে দিয়ে আত্মহত্যা করেছে কলেজছাত্রী অন্তু ন্নাহার মিম (১৯)। নিখোঁজের পাঁচদিন পর ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদী থেকে ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার দপদপিয়া পুরনো ফেরিঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে তাঁর পরিবার জানিয়েছেন।

মিম বরিশাল মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল। পুলিশ জানায়, রাতে দপদপিয়ার পুরনো ফেরিঘাট এলাকায় সুগন্ধা নদীতে এক তরুনীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা এসে লাশ সনাক্ত করেন। মৃত মিমের বাবা শাহআলম মিজি বরিশালে গোয়েন্দা সংস্থা এনএসআইর ফিল্ড কর্মকর্তা পদে চাকরি করেন। তিনি জানান, মিম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়।

এতে তাঁর মনমানসিকতা খারাপ ছিল। গত ২৮ নভেম্বর সন্ধ্যায় সে বরিশাল চাঁদমারী এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ থাকে। সে নিজেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তাকে কেউ হত্যা করেনি বলেও দাবি করেন মৃতের বাবা। নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD