নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এখনই হাতের মুঠোয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এখনই হাতের মুঠোয়

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এখনই হাতের মুঠোয়




ডেস্ক রিপোর্ট ॥ উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, “এই নির্বাচন অন্য যেকোনো সময়ের নির্বাচনের মতো নয়। এটি ঐতিহাসিক দায়িত্ব। আপনারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলে রাষ্ট্র সফল হবে; ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে।”

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সে তিনি নির্বাচন প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের সব ইউএনও, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা এ বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন।

ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের পর জাতির সামনে অভূতপূর্ব সুযোগ এসেছে। “অন্য জেনারেশন এমন সুযোগ পাবে না। ইতিহাস আমাদের হাতে যে সুযোগ দিয়েছে, সেটি যত্ন ও দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগাতে হবে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ স্থায়ীভাবে বদলে দিতে পারে। “আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গণভোট হবে আগামী শত বছরের জন্য জাতির রোডম্যাপ,” মন্তব্য করেন তিনি।

অতীতের নির্বাচন প্রসঙ্গে তিনি তীব্র সমালোচনা করে বলেন, “বিগত নির্বাচনে জনগণ প্রতারিত হয়েছে। নির্বাচন হয়েছে নামে; ভোট হয়নি বাস্তবে।” এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে প্রশাসনকে এবার একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও স্মরণীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে নির্দেশ দেন।

ইউএনওদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা মাঠ প্রশাসনের নেতৃত্বে আছেন। আপনারা দায়িত্ব সঠিকভাবে পালন করলেই সরকার তার লক্ষ্য পূরণে সফল হবে, আর জনগণও আস্থা ফিরে পাবে।”

তিনি আশা প্রকাশ করেন যে আসন্ন নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যতের জন্য নতুন অধ্যায় রচনা করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD