নগরীতে শিক্ষকের সাথে শওকত আকবর'র "মাস্তানি" Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




নগরীতে শিক্ষকের সাথে শওকত আকবর’র “মাস্তানি”

নগরীতে শিক্ষকের সাথে শওকত আকবর’র “মাস্তানি”




নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর রুপাতলী এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগে পাওয়া গেছে। গতকাল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এই মারধরের ঘটনা ঘটে।

 

এ বিষয়ে মারধরের শিক্ষক মো: এনায়েত হোসেন মল্লিক বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ বলা হয়- শনিবার এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় বিদ্যালয়ের দাতা সদস্য শওকত আকবর সভায় বলেন ক্রীড়া অনুষ্ঠানে গার্ল গাইডস’র সদস্যরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে।

 

ওই সময়ে শিক্ষক এনায়েত হোসেন বলেন- গার্ল গাইডসে ৬ষ্ঠ শ্রেনীর মেয়েরাও আছে,বড় মেয়েদের নিয়ন্ত্রন করা তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। ফলে ৯ম ও ১০ম শ্রেনীর ছাত্রীদের স্বেচ্ছাসেবক বানাইলে অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করা সহজ হবে। এতে তেলে বেগুনে ক্ষিপ্ত হয়ে শিক্ষকের সামনে চায়ের কাপ ও গ্লাস ভেঙ্গে ফেলেন শওকত আকবর।

 

এরপর শিক্ষক এনায়েত’র উপর হামলার পড়ে মারধরও করেন। অন্য শিক্ষক আলমগীর হোসেন এগিয়ে আসলে তাকেও মারধর করেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD