নগরীতে আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




নগরীতে আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা

নগরীতে আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা




স্টাফ রিপোর্টার:
গোপন বৈঠকের সময় বরিশাল নগরীর মডেল মহিলা মাদ্রাসার চার নারী শিক্ষক সহ আটক ১০ জামায়াত নেতা সহ ১৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় আসামীদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ ওই ১০ জামায়াত নেতাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। জেলে যাওয়া জামায়াত নেতারা হলো- জামায়াতের কেন্দ্রীয় নেতা সাতক্ষীরার খলিলুর রহমান তরকদার (৪৬), ঝালকাঠি পৌর জামায়াতের আমীর আব্দুল হাই (৫৫), ভোলা জেলা জামায়াতের আমীর মো. ফজলুল করিম (৬৩), গৌরনদী পৌর জামায়াতের সাবেক আমীর মাওলানা কামরুল ইসলাম খান (৬৩), নবগ্রাম রোডের মডেল মহিলা মাদ্রাসার শিক্ষক মাহবুব আলম (৩৮) ও একই মাদ্রাসার শিক্ষক কেরামত আলী (৬৫)। নারী জামায়াত নেতাদের নাম জানা যায়নি।

গত শুক্রবার (২৬ অক্টোবর) বিকালে বরিশাল নগরীর নবগ্রাম রোডে প্রবাসী আব্দুর রাজ্জাক এর মালিকানাধিন সিকদার প্যালেসে অবস্থিত মডেল মহিলা মাদ্রাসায় কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ জামায়াত নেতা আটক হয়।

মামলার বাদী কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান হাসান বলেন, ওই মাদ্রাসার চেয়ারম্যান নূরুল ইসলাম জামায়াত নেতা। তার নেতৃত্বেই সেখানে জামায়াতের সাংগঠনিক এবং গোপন বৈঠক হয়ে আসছিলো। তাই ওই ব্যক্তিকেও মামলায় পালাতক আসামী করা হয়েছে। তিনি সহ মোট ৪ জনকে পালাতক আসামী করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD