‘দেশ স্বর্ণালঙ্কার রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করবে’-তোফায়েল আহমেদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘দেশ স্বর্ণালঙ্কার রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করবে’-তোফায়েল আহমেদ

‘দেশ স্বর্ণালঙ্কার রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করবে’-তোফায়েল আহমেদ




ভোলা প্রতিনিধি॥  আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, আমি বাণিজ্যমন্ত্রী থাকাকালীন যে স্বর্ণনীতিমালা তৈরি করেছি তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ বহির্বিশ্বে স্বর্ণালঙ্কার রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শনিবার (৩১ আগস্ট) সকালে ভোলা জেলা জুয়েলারি মালিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতারা তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেছেন।

এ দিন সকালে তোফায়েল আহমেদের ঢাকাস্থ বনানীর বাসভবনে ভোলা জেলা জুয়েলারি মালিক সমিতির নবনির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক অবিনাশ নন্দির নেতৃত্বে নতুন কমিটির নেতৃবৃন্দ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করেছেন। এ সময় নেতারা তোফায়েল আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- সাজ জুয়েলার্সের মালিক উত্তম কুমার দে, লোকনাথ গোল্ড হাউজের মালিক মহাদেব চন্দ্র দে, ডায়মন্ড জুয়েলার্সের মালিক পরেশ চন্দ্র দাস খোকন, রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক রতন পোদ্দার, চন্দন জুয়েলার্সের মালিক শ্যাম রায়, ভাই ভাই জুয়েলার্সের মালিক হরিপদ দে, গোল্ডকুইন হাউজ এর মালিক সঞ্জয় কুমার দে প্রমুখ।

পরে সমিতির সাধারণ সম্পাদক অবিনাশ নন্দি বলেন, তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন একটি যুগোপযুগী স্বর্ণনীতিমালা করেছেন। ওই নীতিমালা চালুর ফলে ব্যবসায়ীরা সরাসরি বিদেশ থেকে স্বর্ণ আমদানি করার সুযোগ পায়। তা ছাড়া স্বর্ণব্যবসায়ী এবং অলংকার প্রস্তুতকারীদের জন্য আন্তর্জাতিক মান বজায় রেখে অলংকার প্রস্তুত এবং স্ব-স্ব অলঙ্কারে প্রস্তুতকারীর সিল থাকার নির্দেশনাও ছিল ওই নীতিমালায়।

তিনি বলেন, এর আগে দেশে কোনো স্বর্ণ নীতিমালা ছিল না। ব্যবসায়ীরা সরাসরি স্বর্ণ আমদানি করতে পারতেন না। ফলে ব্যবসায়ীরা বিভিন্ন সময় হেনস্তার শিকার হতেন এবং সবসময় আতঙ্কের মধ্যে থাকতেন। কিন্তু স্বর্ণ নীতিমালা চালু হওয়ার পর ব্যবসায়ীরা এখন স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারছেন। আন্তর্জাতিক মান বজায় রেখে প্রস্তুত করায় দেশের স্বর্ণালঙ্কার এখন বিদেশেও সমাদৃত হচ্ছে।

স্বর্ণ ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে অভাবনীয় এক স্বর্ণালী যুগের সূচনা করে দেওয়ায় ভোলার ব্যবসায়ী নেতৃবৃন্দ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD