দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার

দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (১৬ ফেব্রুয়ারি)। সকালেই জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। শনিবার সন্ধ্যায় বঙ্গভবন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করাবেন। পরে বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়াবেন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা মোট ২১৪টি আসনে জয় লাভ করেছে, যা সংসদে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৮টি আসন।

নির্বাচন কমিশন শুক্রবার ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে এবং একই রাতে নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই শপথ অনুষ্ঠান আয়োজনের বিধান রয়েছে। সামনে রমজান মাস থাকায় দ্রুত শপথ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শপথ শেষে খুব দ্রুতই নতুন মন্ত্রিসভা কাজ শুরু করবে এবং নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD