দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা করলেন ভাবি! অভিযোগ থানায় Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা করলেন ভাবি! অভিযোগ থানায়

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা করলেন ভাবি! অভিযোগ থানায়




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় পারিবারিক কবরস্থানের পথ ও সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাদল মাঝি নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আত্মীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বাদল মাঝির সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এর জেরে গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে সোহাগ মাঝি, মামুন মাঝি, মিন্টু মাঝি, নাঈম মাঝিসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে বাদল মাঝির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী শাকিলা জাহান চৈতিকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর ছোটবোন মোসা. রিনা বেগম বাদী হয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির হুমকি দেয়।

বাদল মাঝি অভিযোগ করেন, চাচাতো ভাইরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল এবং সম্পত্তি দখলের চেষ্টা করছিল। সর্বশেষ ঘটনায় তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয় এবং মিনারা বেগম তার অন্ডকোষ চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলে দাবি করেন তিনি। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ঘটনাটি বাড়ির সিসিটিভিতে ধারণ হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD