দুই দফায় পুলিশের নিষেধাজ্ঞায় বন্ধ হলো ভোলায় বাল্যবিয়ে Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুই দফায় পুলিশের নিষেধাজ্ঞায় বন্ধ হলো ভোলায় বাল্যবিয়ে

দুই দফায় পুলিশের নিষেধাজ্ঞায় বন্ধ হলো ভোলায় বাল্যবিয়ে




ভোলা প্রতিনিধি॥  ভোলার ইলিশায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী।মঙ্গলবার (২৯ অক্টোবর) ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার কাচারী এলাকায় পুলিশ প্রশাসন ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা এই বিবাহ বন্ধ করে। কনে চর ইলিশা সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্রী (জেএসসি পরীক্ষার্থী)।

জানা গেছে, ইলিশ বটতলার প্রবাসী মামুনের সঙ্গে ওই এলাকার মো. ইউসুফের মেয়ে বিয়ের আয়োজন চলছিল। এ সময় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউসুফের বাড়িতে বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও কোস্ট ট্রাস্টের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত হয়। পরে ফোন দিয়ে থানার ওসি, ইলিশা ফাঁড়ির ইনচার্জ, সাংবাদিক ও ইউপি সদস্যকে জানায়। তারা এসে বাল্য বিবাহ বন্ধ করে। এ সময় বাল্যবিয়ে দেবে না কনের পরিবার এমন আশ্বাস দিলে তারা চলে যায়।

কিন্তু পুলিশকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে দুপুর ২টার দিকে পুনরায় ছেলে পক্ষকে নিয়ে বিয়ের আয়োজন করে মেয়ের পরিবার। এ সময় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুনরায় ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল ও সাংবাদিকদের খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে ছেলে ও মেয়ের পরিবারকে বিয়ের আয়োজন করতে দেখেন। এ সময় মেয়ে ও ছেলে পক্ষ কনের উপযুক্ত বয়স হলে বিয়ে দিবে এই শর্তে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।

এ সময় মেয়ের চাচা বলেন, আমরা ভুল বুঝতে পেরেছি। আমাদের মেয়েকে পড়ালেখা করিয়ে উপযুক্ত বয়স হলেই তকে বিয়ে দেব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD