দক্ষিণ এশিয়ার ছয় দেশে ভূমিকম্প, বাংলাদেশ কাঁপল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




দক্ষিণ এশিয়ার ছয় দেশে ভূমিকম্প, বাংলাদেশ কাঁপল

দক্ষিণ এশিয়ার ছয় দেশে ভূমিকম্প, বাংলাদেশ কাঁপল




ডেস্ক রিপোর্ট ॥ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৪ মিনিটে। প্রায় একই সময়ে নেপাল, ভুটান, মিয়ানমার, চায়না ও ভারতের একাধিক অঞ্চলেও কম্পন অনুভূত হয়। হঠাৎ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি এলাকা থেকে প্রায় ১৪ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে।

যেহেতু ভূমিকম্পটির কেন্দ্রস্থল গভীরতায় বেশি ছিল না, তাই আসাম ও পার্শ্ববর্তী এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। ফলে ভবন দুলে ওঠে এবং অনেকে আতঙ্কে বাইরে চলে যায়। যদিও প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকাতেও ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করে আতঙ্ক প্রকাশ করেছেন।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো আসেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থান করায় এ ধরনের কম্পনে সতর্ক থাকা জরুরি।

এই ভূমিকম্প আবারও স্মরণ করিয়ে দিল, ভূমিকম্প প্রতিরোধে ভবন নির্মাণে নিরাপত্তা বিধি মানা ও সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD