তিন আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে ‘হালদা’ Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




তিন আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে ‘হালদা’

তিন আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে ‘হালদা’




জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা ও রুনা খান অভিনীত ‘হালদা’ ছবিটি এবার গুরুত্বপূর্ণ তিনটি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। আগামী আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিশ্বের তিনটি খ্যাতনামা চলচ্চিত্র উৎসবে এটি অংশ নিচ্ছে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান নক্ষত্রবাড়ি।
এগুলো হলো, ৩১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত কসোভোতে চলা ‘১১তম ফিল্ম ফেস্টিভাল দ্য গডনেস অন দি থ্রোন’-এর প্রতিযোগিতা বিভাগ, ৪ থেকে ১০ সেপ্টেম্বর রাশিয়ার ‘১৪তম কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব মুসলিম সিনেমা’-এর মূল প্রতিযোগিতা বিভাগ ও ৪ থেকে ১১ অক্টোবর ইতালিতে ২১তম ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’-এ প্রতিযোগিতা করবে ‘হালদা’।

এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বললেন, ‘বিষয়টি খুশির খবর। এর আগে কসভোতে আমার ‘‘অজ্ঞাতনামা’’ পুরস্কার জিতেছে। তখন সেখানে গিয়েছিলাম। এবার আর সেখানে যাওয়া হবে না, ব্যক্তিগত কারণে। তবে রাশিয়া ও ইতালির উৎসবে অংশ নেওয়ার ইচ্ছে আছে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা তৌকীর আহমেদের নতুন সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এটি।
‘হালদা’র প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান ও রুনা খান। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, শাহেদ আলী সুজন প্রমুখ।

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষদের জীবনের গল্প আবর্তিত হয়েছে ছবিটিতে। এতে নদী ও নারীর গল্প অনবদ্য নির্মাণের মাধ্যমে তুলে ধরেছেন তৌকীর আহমেদ।
আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক তৌকীর আহমেদ নিজেই। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ছবিটি মুক্তি পায় ২০১৭ সালের ১ ডিসেম্বর।
এদিকে তৌকীর আহমেদ এরমধ্যে শুটিং শেষ করেছেন তিশা-সিয়ামকে নিয়ে ‘ফাগুন হাওয়া’ নামের একটি সিনেমা। যা শিগগিরই মুক্তির কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD