ঢাকায় আসছেন ডোনাল্ড লু, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঢাকায় আসছেন ডোনাল্ড লু, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়

ঢাকায় আসছেন ডোনাল্ড লু, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়




ডেস্ক রিপোর্ট: ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শনিবার ঢাকায় পৌঁছাবে। তবে ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে আসবেন না; তিনি দিল্লি সফর শেষ করে ঢাকা পৌঁছাবেন।

ডোনাল্ড লু এবং তার দলের ঢাকা সফর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের গুরুত্বের প্রতিফলন ঘটছে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসছে। আমাদের সঙ্গে তাদের আলোচনা বহুমাত্রিক হবে এবং এটি কেবল এক বিষয়েই সীমাবদ্ধ থাকবে না।”

আলোচনায় কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, তা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, “আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে, তবে আমি আলোচনার আগে কোনো নির্দিষ্ট বিষয় প্রকাশ করতে চাই না।”

কূটনৈতিক সূত্র জানাচ্ছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরো জোরদারের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতিনিধি দলটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের বিষয়ে আলোচনা করবে এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য কিভাবে অগ্রগতি সম্ভব তা নিয়ে আলোচনা হবে।

প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD